রাজভবনে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

।। স্বর্ণালী মান্না ।।

বুধবার রাজ্যে পৌঁছয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম । বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ রাজভবনে বৈঠক করতে আসে বিজেপির সর্বভারতীয়  সভাপতি জে পি নড্ডার পাঠানো চার সদস্যের একটি   ফ্যাক্ট ফাইন্ডিং টিম  । সেই দলে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ ও সত্যপাল সিংহ । মূলত পঞ্চায়েত পর্বে যে সন্ত্রাসের ছবি উঠে এসেছে তা নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে আসেন তাঁরা ।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সন্ত্রাসের সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে । সেই সব সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শনে এসেছে বিজেপির তথ্য সন্ধানী দল । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, মূলত আজ তাঁদের কর্মসূচীতে থাকছে কুলতলি, বাসন্তীর মতো সন্ত্রস্ত এলাকগুলি পরিদর্শন করা । আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তুলে ধরবেন বাস্তব চিত্র । প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেও বাসন্তীতে গিয়েছিলেন । আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে শুনেছিলেন তাঁদের অভিযোগ ।  

পাশাপাশি জানা যাচ্ছে রাজভবনে আজকের এই বৈঠকে উপস্থিত হয়েছেন বিএসএফ-এর বিশেষ ডিজি ওয়াই বি খুরানা । পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বা বলা ভালো পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাকে কেন্দ্র করে বিএসএফ ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে যে কাদা ছোঁড়াছুড়ি চলছিল তা নিয়েই চলবে বৃহস্পতিবারের এই আলোচনা । কী কারণে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএসএফ-এর কাছে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথের তালিকে পাঠানো হল না, বা কোন কোন বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু না জানানো নিয়ে আজকের এই বৈঠক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube