নির্বাচনের পরও চলছে হিংসা!

আবারও কুলপিতে উঠল বোমাবাজির অভিযোগ । বুধবার রাতে কুলপিতে আবারও শোনা গেল বোমাবাজির শব্দ । সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এক তৃণমূল কর্মী বাড়ি লক্ষ্য করে করা হয় বোমাবাজি । এই ঘটনায় অভিযোগের তির উঠছে কংগ্রেসের দিকে ।

জানা গিয়েছে, বুধবার রাতে দক্ষিণ গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামের তৃণমূল কর্মী জাকির হোসেন পাইকের বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা ছোঁড়া হয় । বোমা মারা হয় বাড়ির চালেও । বোমা মারার পর আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা । তাঁরা ফোন করেন কুলপি থানায় ৷ রাতে পুলিশ পৌঁছে যায় ছামনাবুনি গ্রামে ।

এই ঘটনায় অভিযুক্ত করা হয় কংগ্রেসকে । এই বুথ ও পঞ্চায়েত এবার তৃণমূলের হাতছাড়া হয়েছে । জয়লাভ করেছে কংগ্রেস, সিপিএম ও আইএসএফ জোট । কংগ্রেস নেতৃত্ব এই বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে । ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube