পাচারকারী সন্দেহে গুলিবিদ্ধ যুবক

জলপাইগুড়ির ধুপগুড়ির ঝাড় আলতার রাভা বস্তির বাসিন্দা ৩০ বছর বয়সী জিতেন রাভাকে কাঠচোর সন্দেহে গুলি করে বনকর্মী । ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতেনের । মঙ্গলবারের এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ।

জিতেন রাভা, পার্শ্ববর্তী রাভা বস্তির বাসিন্দা । ওই এলাকার বাসিন্দারা জঙ্গলে যেতেন কাঠ কুড়োতে । এদিনও তাঁরা কাঠ কুড়োতে গেলে পরে, বাধা দেন বন দফতরের কর্মীরা । তাদের নিষেধাজ্ঞা না মানায়, বাধ্য হয়ে তাঁরা গুলি চালান । ঘটনায় গুলিবিদ্ধ হন জিতেন । আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতেনের ।

ঘটনার জেরে ক্ষুব্ধ হন রাভা বস্তির বাসিন্দারা । জিতেনের মৃতদেহ আগলে রেখে বিক্ষোভ দেখান তাঁরা । মৃতদেহের ময়নাতদন্ত করাতে ঘটনাস্থলে হাজির হন অতিরিক্ত পুলিশ সুপার । এলাকায় শুরু হয় ব্যাপক উত্তেজনা ।

স্থানীয়দের দাবি অনুযায়ী, যিনি মারা গিয়েছেন, তিনি কাঠচোর অথবা পাচারকারী ছিলেন না । তাঁরা জানতে চান, কী কারণে জিতেনকে গুলি করা হল । পাশাপাশি, কোনও পদস্থ আধিকারিকের ঘটনাস্থলে আসার দাবিও জানা তাঁরা ।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube