ভোট পরবর্তী হিংসার জেরে বাসন্তীতে বিরোধী সমর্থকদের বাড়িতে আগুন

বাসন্তী : ঘোষণা করা হয়ে গিয়েছে ভোটের ফলাফল । আর ফল ঘোষণার পরই বুধবার বাসন্তীতে বিরোধী দলের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল । এই ঘটনায় অভিযোগের তির আবারও সেই তৃণমূলের বিরুদ্ধে ।

রাতের অন্ধকারে আরএসপি কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ভারতগড় গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর গরানবোস গ্রামে । পুরনো শত্রুতার পাশাপাশি এই এলাকায় তৃণমূলের জয়ের কারণেই শোয়েব সর্দার নামে ওই আরএসপি কর্মীর বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ।

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আগুন লাগিয়েছে বলে দাবি আক্রান্তদের । এ বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা । অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube