আইএসএফ-এর জয়ী প্রার্থীর স্বামীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এমনই এক অভিযোগ উঠল বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের কঠুর গ্রামে ।
কঠুর গ্রামে ১২৯ নম্বর বুথের আইএসএফ-এর জয়ী প্রার্থী আরজিনা বিবি অভিযোগ করেন, তাঁর স্বামী জামাত আলী গাজীকে শ্বাসরোধ করে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় খুনের চেষ্টা করে শাসকদল । তাঁর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
আইএসএফ-এর জয়ী প্রার্থী আরজিনা বিবির অভিযোগ রাতের অন্ধকারে জামাত আলী গাজী ঘরের মধ্যে একাই শুয়েছিলেন । সেমত অবস্থায় তাকে তিন চারজন দুষ্কৃতী জানালা দিয়ে ঢুকে বেধড়ক মারধর করে । পাশাপাশি খুন করার চেষ্টাও করা হয়েছিল তাঁর স্বামীকে । জামাত আলী গাজী অজ্ঞান হয়ে গেলে, তিনি মারা গিয়েছেন ভেবে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।
অজ্ঞান অবস্থায় ও রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জামাত আলী গাজীকে । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বসির হাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন । পরিবারের পক্ষ থেকে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এ ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

