।। স্বর্ণালী মান্না ।।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার জলপাইগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার পথে আচমকাই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল । আর মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরেই নিজের যাত্রাপথ বদলাতে বাধ্য হন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের পাইলট । বাগডোগরা যাওয়ার পথে হঠাৎই মেঘে ঢেকে যায় আকাশ । শুরু হয় প্রবল বৃষ্টি । ওই অবস্থায়, ঝুঁকি নিতে না চেয়ে ‘রুট’ বদলানোর সিদ্ধান্ত নেন পাইলট ।
পাইলটের তৎপরতায় ঘোরান হয় হেলিকপ্টারের মুখ । পরিষ্কার আকাশ লক্ষ্য করে সেই দিকেই এগোতে থাকে হেলিকপ্টার । তবে সেই মুহূর্তে নীচে ঘন জঙ্গল থাকার কারণে সেখানে নামানো যায়নি হেলিকপ্টার । তার কিছুক্ষণের মধ্যেই চলে আসে সেবক এয়ারবেস । সেখানেই জরুরিভিত্তিক অবতরণ করানো হয় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ।
সেবক এয়ারবেস থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় সেনা কার্যালয়ে । সূত্রের খবর অনুযায়ী, নিরাপদে রয়েছেন মুখ্যমন্ত্রী সহ হেলিকপ্টারের অন্যান্য যাত্রীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

