বুধবার উত্তর দিনাজপুরে বিজয় মিছিলের পর নির্দল সমর্থকের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্য সহ তার অনুগামীদের বিরুদ্ধে । ঘটনায় গুরুতর আহত দুই পক্ষের সাত জন ।
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে বুধবার রাত্রে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার শুরুন এক নম্বর অঞ্চলের ডামডোলিয়া এলাকায় । এলাকার নির্দল প্রার্থী মুস্তাক আলমের সমর্থক আলিবুদ্দিন আহমেদ সহ তার পরিবারের সদস্য নাসিমা খাতুন ও মেহবুব আলমকে বাড়ি থেকে বের করে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে ডামডোলিয়া এলাকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । তৃণমূল কংগ্রেসের সদ্য জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য মুজাহিদ আলম সহ তার অনুগামীদের বিরুদ্ধে ওঠে এই হামলার অভিযোগ ।
এই ঘটনায় অভিযোগ উঠছে, মুজাহিদ আলম ভোটে জেতার পর এলাকায় বিজয় মিছিল করে যাচ্ছিল । সেই সময় নির্দল সমর্থক আলিবুদ্দিন আহমেদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে ধারালো অস্ত্র সহ বাঁশ দিয়ে মারধর করে নির্দল প্রার্থী মুস্তাক আলমকে সমর্থন করায় ।
এরপরই দুই পক্ষের মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয় । ঘটনায় দুই পক্ষের সাতজন গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে । খবর পেয়ে ইটাহার থানার পুলিশ এসে পরিস্থিতি সামলায় । আহতদের ইটাহার গ্রামীণ হাসপাতলে ভর্তি করে পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৬ জনকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

