বিডিও-র উপর আক্রমণের অভিযোগ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে

রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডলের উপর আক্রমণের করা হল বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে । বুধবার রায়গঞ্জের বিডিও-র উপর আক্রমণ করার অভিযোগ উঠল রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সহ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ।

এদিন রায়গঞ্জ পলিটেকনিক কলেজে চলছিল গণনার কাজ । সেই সময় সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপি নেতৃত্বরা গণনা কেন্দ্রে বিডিও-র ঘরের ভেতরে ঢুকে হামলা চালায় । চেয়ার ছোঁড়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে ।

এই ঘটনায় বিডিও আহত হন । তাকে রায়গঞ্জ মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে । অন্যদিকে পঞ্চায়েতে ফলাফলের কারচুপির অভিযোগ তুলেছেন দেবশ্রী চৌধুরী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube