অভিষেককে রক্ষাকবচে ‘না’ শীর্ষ আদালতের!

।। স্বর্ণালী মান্না ।।

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । শিক্ষক নিয়োগ মামলায় হস্তক্ষেপ করতে নারাজ শীর্ষ আদালত । যার জেরে বহাল থাকল হাইকোর্টের রায় । মামলা ফেরত পাঠানো হল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে । এমনকি এখন আর ইডি-সিবিআই-এর জিজ্ঞাসাবাদে থাকল না কোনও বাধা । তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলেই আবারও আবেদন করতে পারবেন আদালতে, এমনটাই নির্দেশ দিল শীর্ষ আদালত ।

প্রসঙ্গত কুন্তল ঘোষ একটি চিঠি দিয়ে জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে বলপূর্বক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে বাধ্য করছেন । সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি । পরবর্তীতে গত ১৩ই এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন । এর পর শীর্ষ আদালতে আবেদন করেন অভিষেক, ২৮ এপ্রিল পর্যন্ত পেয়ে যান অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ।

পরবর্তীকালে ফের সেই মামলা পাঠিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টে । মামলা তখন চলে যায় অমৃতা সিনহার এজলাসে; বহাল রাখা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের নির্দেশ । পাশাপাশি যুক্ত হল জরিমানা ।অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হল । এর পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানান অভিষেক ।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কোন হস্তক্ষেপ করবে না; তদন্ত চলবে নিজের মতো । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে নতুন করে বিচারপতি অমৃতা সিনহার কাছে আবেদন করতে পারবেন । তবে সেই জরিমানার নির্দেশ আপাতত বহাল থাকছে না বলেই জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube