।। স্বর্ণালী মান্না ।।
বিরোধী প্রার্থী ও তাঁদের এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে । মঙ্গলবার রাতে নিজের অনুগামীদের নিয়ে গণনাকেন্দ্রে ঢুকে বিরোধীদের মারধর করেন তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র ।
সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে মারধর করার অভিযোগ এনেছেন বিরোধী দল, বাম ও বিজেপি । পাশাপাশি উঠেছে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও ।
এই ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক লাভলি মৈত্র । একই সঙ্গে তাঁর দাবি, তিনি একজন নির্বাচনী এজেন্ট হিসেবে ওই কেন্দ্রে গিয়েছিলেন । তিনি আরও জানান বিরোধীরা হেরে যাচ্ছেন বলেই এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনছেন তাঁর বিরুদ্ধে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

