নিখোঁজ বিজেপি প্রার্থীর স্বামী!

বীরভূম: মঙ্গলবার ভোট গণনার পর থেকেই নিখোঁজ বিজেপি প্রার্থীর স্বামী । স্বামীর নিখোঁজের বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থীর ছেলে । ঘটনাটি বীরভূমের ময়ুরেশ্বর ১ ব্লকের দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুসুমি গ্রামে ।

নিখোঁজের ব্যক্তির নাম প্রভাকর বাগ্দি । তাঁর স্ত্রী দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুসুমী সংসদের বিজেপির প্রার্থী । ব্যালট পেপার লুঠের কারণে এই বুথে পুনঃনির্বাচন হয়েছিল ।

মঙ্গলবার গণনার পর ২ টি ভোটে পরাজিত হন বিজেপির প্রার্থী বন্দনা বাগ্দি । ফলাফল বের হওয়ার পর তার স্বামী সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন । তারপর থেকে স্বামীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি ।

বুধবার সকালে বিষয়টি জানিয়ে মল্লারপুর থানায় স্বামীর নিখোঁজের অভিযোগ জানান বিজেপি প্রার্থী বন্দনা বাগ্দির ছেলে ননীগোপাল বাগ্দি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube