পটাশপুরে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, অভিযুক্ত শাসকদল!

পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর পটাশপুর ১ নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের ব্রজলালপুর বুথে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে । সশস্ত্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মঙ্গলবার মাঝ রাতে বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ করে বিজেপি নেতৃত্ব ।

বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর বাড়িতে বড় বড় ইট ছোড়া হয় বলেও অভিযোগ আনা হয়েছে । বাড়ির অধিকাংশ জিনিসপত্র লুঠপাট করা হয়েছে । সেই সঙ্গে পুরো বাড়ি ভাঙচুর চালানো হয়েছে ।

বিজেপির পঞ্চায়েত সমিতির মহিলা প্রার্থী বীণাপানি সামন্তের বাড়ি ভাঙচুর করা হয় । বাড়ির লোকের অভিযোগ, বাড়ির লোককে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে । রাত থেকেই নিখোঁজ রয়েছেন ওই মহিলা বিজেপি প্রার্থী । ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন পরিবারের লোকজন । নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube