জেলাপরিষদের দখল নিতে দঃ দিনাজপুরে ২০১৮ সালের পুনরাবৃত্তি ঘটল । রাত গভীর হতেই শাসকদলের হয়ে গণনা কেন্দ্রে ঢুকছে অপরাধীরা । আর এই অপরাধীরাই গণনাকেন্দ্রে বিজেপির ব্যালটে কারচুপি করে তৃণমূল প্রার্থীদের জয়ী করাচ্ছে । এই অভিযোগেই বালুরঘাট কলেজ গণনা কেন্দ্রের সামনে ছুটে এসে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মঙ্গলবার গভীর রাতে বসেন ধর্নায় ।
সুকান্ত মজুমদার সরাসরি অভিযোগ করেন যে গণনায় কারচুপি করিয়ে দলীয় প্রার্থীদের জেতাতে শহর এলাকার গুন্ডাদের গণনাকেন্দ্রে ঢুকিয়েছে শাসকদল । পুলিশ সাংসদ সুকান্ত মজুমদারকে গণনাকেন্দ্রের ভেতরে ঢুকতে বাধা দিলে গেটের সামনেই তিনি ধর্না শুরু করেন ।
বুধবার ভোরবেলা পর্যন্ত সেই ধর্না চলে । দলীয় প্রার্থী ও এজেন্টরা নিরাপদে স্ট্রং রুম থেকে বেরিয়ে আসার পর তবেই ফিরে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এদিন তাঁর সঙ্গী ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্যরা । দলীয় এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পুলিশ ও তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্বরা । চলে তৃণমূল বিজেপির স্লোগান-পাল্টা স্লোগান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

