ভাঙড়ঃ ভোট গণনা কেন্দ্রের বাইরে পুলিশ ও আইএসএফের মধ্যে ব্যাপক বোমা ও গুলির লড়াইকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ে। মঙ্গলবার রাত বাড়ার সাথে সাথেই অশান্তি বাড়তে থাকে এলাকায়। সুত্রের খবর, ভাঙড়ে ততক্ষনে জেলা পরিষদের একটি আসনের ফলাফল ঘোষণা হয়েছে, বাকি দুটি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে।
গণনা চলছিল জেলা পরিষদের, ঠিক সেই সময় আচমকাই ভাঙড়ের কাঠালিয়া স্কুলের বাইরে ঘিরে ফেলে আইএসএফ সমর্থকরা । গননা কেন্দ্র লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে তাঁরা । পাল্টা তাঁদেরকে সরাতে পুলিশের তরফে টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট ফাটানো হয় । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ।
পুলিশ ও আইএসএফের মধ্যে খন্ডযুদ্ধে বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন । এক পুলিশ কর্তাও গুলিবিদ্ধ হয়েছেন বলে সুত্রের খবর । গুলিবিদ্ধ হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার । অন্যদিকে এই ঘটনায় দুই আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে । সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি ভাঙড় ২ নম্বর ব্লক জুড়ে । এই ব্লকের মোট ১৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল ১৮ টি পঞ্চায়েত দখল করলেও ১ টি পঞ্চায়েত দখল করেছে আইএসএফ ও জমিকমিটির জোট ।
গন্ডগোলের সূত্রপাত ভোট গণনা নিয়ে । আইএসএফ নেত্রী রেশমা খাতুনের অভিযোগ, তাঁদের জেলা পরিষদের এক প্রার্থী জাহানারা খাতুন পাঁচ হাজার ভোটে এগিয়ে ছিলেন, কিন্তু রাত্রি সাড়ে বারোটার সময় বিডিও জানিয়ে দেন সে ৩৬০ ভোটে হেরেছে । আইএসএফের দাবি পুলিশ ও তৃণমূল সেটিং করে তাঁদেরকে হারিয়ে দিচ্ছে । তাঁরা এই আসনে পুনরায় গণনার দাবি জানান । এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

