মঙ্গলবার চোপড়া-র বিধায়ক হামিদুল রহমানকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে । বিধায়ক সহ অন্তত কুড়ি জন রক্তাক্ত হয়েছেন ।আহত বিধায়ককে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয় । রক্তাক্ত ও জখম বিধায়কের আঘাত গুরুতর থাকায় তাকে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা ।
মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটে জেলা পরিষদের গণণায় জোরপূর্বক গণনা কেন্দ্রে কয়েকজন প্রবেশ করতে চায় । তাদের কাছে কমিশনের কার্ডের সাথে স্থায়ী আই-কার্ড না থাকায় পুলিশ ও বাহিনী ভিতরে প্রবেশ করতে বাধা দেয় তাদের ।
কিছু দুরেই বিধায়ক উপস্থিত ছিলেন । তিনি এগিয়ে এসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে চাপ দেন তার অনুগামীদের ভিতরে ঢুকতে দেওয়ার জন্য । কেন গেটে আটকানো হয়েছে, এই নিয়ে শুরু হয় তর্ক । সেই সময় সমর্থকরাও হৈচৈ করে জোড় করেন । আর তাতেই লাঠি চার্জ করে বাহিনীর জওয়ানরা ও পুলিশ । এতে অন্ত কুড়ি জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে । এদের মধ্যে তিনজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছেন চিকিৎসকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

