পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে এক ব্লকের বেঁউদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভীমচক বুথের সিপিএম প্রার্থী সেক মনিরুল ইসলাম । নিকটতম প্রার্থী তৃণমূল কংগ্রেসের সেক ইনজামুলকে ২৪০ ভোটে পরাজিত করেন । সেই আনন্দে মঙ্গলবার সন্ধ্যায় গান্ধী রোডে বিজয় মিছিল বের করে সিপিএম ।
সেই মিছিল থেকে আবির উড়ে এসে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পড়ার অভিযোগ তোলে তৃণমূল । এই নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি । এর পর তৈরি হয় প্রবল উত্তেজনা । শেষ পর্যন্ত একের পর এক বোম পড়ে এগরা বাজকুল রাজ্য সড়কের গান্ধীরোড়ে । স্থানীয় সুত্রে খবর এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ।
এই ঘটনায় সাবেরা বিবি নামের এক মহিলা আক্রান্ত হয়েছেন । তার অভিযোগ, শুধু বোম পড়েনি, চলেছে গুলিও । ভগবানপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত মহিলাকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
তবে সিপিএমের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তৃণমূল নেতা আজিমুল হোসেন বলেন, ‘জয়ের আনন্দে ওরাই ভাঙচুর চালিয়েছে, বোম মেরেছে । এমনকি দু’রাউন্ড গুলিও চালিয়েছে ওরা’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

