।। স্বর্ণালী মান্না ।।
কালনা: কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভার আসনে জিতেই তৃণমূলে যোগদান । মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের গণনার পর এমনই ঘটনা উঠে এল ।
সহজপুরের ১৬৯ সংসদ থেকে জেতা সিপিএম প্রার্থী গীতা হাসদা সিপিএমের হয়ে জয় লাভ করেন । এরপরই মোট ১৮ টি আসনের মধ্যে ১৭ টি আসনেই জয়লাভ করেছিল তৃণমূল । একটি আসনে কেবলমাত্র সিপিএম জয় লাভ করে । আর গননা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই গীতা হাসদা তৃণমূলে যোগদান করেছেন বলে জানান সংবাদ মাধ্যমকে ।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে আমি তৃণমূলটাই করতাম, কিন্তু রাগের কারণে সিপিএম-এ যোগদান করেছিলাম । ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম’ । যদিও অন্যদিকে সিপিএম নেতৃত্ব দাবি করেছে, ‘চাপের কারণে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন গীতা । এমন বামেদের দাবি হলেও, সেই দাবি মানতে চাইনি শাসক দল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

