জামালপুরে ব্যালট চুরির চেষ্টায় আটক এক মহিলা

পঞ্চায়েতের ভোট বাক্স গণনা চলার সময় হঠাৎই এক মহিলা দুই বান্ডিল ব্যালট নিয়ে দৌড়ে পালান । মঙ্গলবার এই ঘটনাটি ঘটে বর্ধমানের জামালপুরে ।

দুই বান্ডিল ব্যালট নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন ওই মহিলা । তবে সঙ্গে সঙ্গে তৎপর কেন্দ্রীয় বাহিনী এবং মহিলা পুলিশ তাঁর পিছনে ধাওয়া করে । ইতিমধ্যেই তাঁকে ধরতে সক্ষম হন তাঁরা । আটক করা হয় ওই মহিলাকে ।

এই ঘটনায় তার কাছ থেকে দুই বান্ডিল ব্যালট পেপার উদ্ধার করা হয় । উদ্ধার করে জামালপুর থানার পুলিশ । স্থানীয় সুত্রে জানা গিয়েছে ধৃত ওই মহিলার নাম রুকসোনা মল্লিক । মহিলাটি জামালপুরের পাঁচড়া এলাকার বাসিন্দা । তিনি তৃণমূলের এজেন্ট বলে জানা গিয়েছে স্থানীয় সুত্রে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube