শালতোড়ায় ভোট গণণা কেন্দ্রের বাইরে ভাঙচুর করা হল বিজেপি বিধায়কের গাড়ি । শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর গাড়ি সহ সমর্থকের গাড়ি ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে । মঙ্গলবার শালতোড়া নেতাজী কলেজ সংলগ্ন এলাকার ঘটনা ।
এই ঘটনায় অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে । সুত্রের খবর, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার পিছনে আছে । বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর অভিযোগ, এদিন শালতোড়া নেতাজী কলেজ ভোট গণণা কেন্দ্র থেকে ৪০০ মিটার দূরে দলীয় ক্যাম্পে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তিনি বসেছিলেন । ঠিক সেই সময় পুলিশের উপস্থিতিতে তাঁর গাড়ি সহ অন্য গাড়িতেও হামলা চালায় তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা । এমনকি এই ঘটনায় একাধিক বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন বলেও তিনি অভিযোগ করেছেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

