এবার গণনা কেন্দ্রের ভেতর থেকে ব্যালট পেপার নিয়ে পালালো তৃণমূলের এক এজেন্ট । সরাসরি ব্যালট পেপার নিয়ে দৌড়ে পুকুরে গিয়ে ফেলে দেয় সে । তারপর পালিয়ে যায় সেই এজেন্ট । ঘটনায় চাঞ্চল্য ছড়াল অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের গণনা কেন্দ্রে ।
ভুরকুন্ডা পঞ্চায়েতের ১৮ নম্বর বুথের তৃণমূল প্রার্থী জাকির হোসেন ও সুপর্ণা দাস নির্দল প্রার্থী শওকত মন্ডল ও মাধবী দাসের কাছে হেরে যান । দ্বিতীয়বার গণনা করতে বলে তৃণমূল । আর গণনা শুরু হতেই ব্যালট পেপার নিয়ে পাশে পুকুরে ফেলে দেয় তৃণমূল প্রার্থীর এজেন্ট মুন্না মন্ডল ।
এই নিয়ে গণনা কেন্দ্রের বাইরে চলছে তীব্র বিক্ষোভ । সিপিএম ও আইএসএফ-এর সমর্থনে ওই নির্দল প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছিলেন ওই কেন্দ্রে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

