আবারও উত্তেজনা ছড়াল অশোকনগরে । গণনা কেন্দ্রের ভিতর বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ উঠল । এই অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে ।
অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে গণনা চলছে হাবরা ২ নম্বর ব্লকের আটটি পঞ্চায়েতের । সেখানেই আক্রান্ত হন বিজেপি ও সিপিএমের প্রার্থী সহ তাদের এজেন্টরা ।বিষয়টি নিয়ে বিজেপির তরফে অশোকনগর থানায় বিক্ষোভ দেখানো হয় বলে সুত্রের খবর ।
পাশাপাশি জানা গিয়েছে পাশের নৈহাটি রোডেও এই ঘটনা নিয়ে চলে বিক্ষোভ । পুলিশ ও র্যাফ এসে আপাতত সরিয়ে দিয়েছেন বিক্ষোভ কারীদের ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

