সিপিএমের স্ট্যাম্প মারা ব্যালট পেপার গণনা কেন্দ্রের বাইরে?

আবারও উত্তেজনা ছড়াল বালি নিশ্চিন্দা পল্লীমঙ্গল বিদ্যামন্দির স্কুলে । মঙ্গলবার চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা । ব্যাপক মারধরের ঘটনা দেখা গেল বালি নিশ্চিন্দা পল্লীমঙ্গল বিদ্যামন্দির স্কুলে ।

সিপিএমের অভিযোগ গুচ্ছগুচ্ছ ব্যালট পেপার গণনা কেন্দ্রের বাইরে ফেলে দেওয়া হয়েছে । এই ব্যালট পেপারগুলো সিপিএমের স্ট্যাম্প মারা ছিল আর সেগুলোই জানালা দিয়ে গণনা কেন্দ্রের বাইরে ফেলে দেওয়া হয়েছে । সেইসব ব্যালট পেপার তুলে এনে গণনা কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম-এর সমর্থকরা ।

আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় নিশ্চিদা পল্লীমঙ্গল বিদ্যামন্দিরে । তাতে দেখা যায় সিপিএম প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে । বালী পঞ্চায়েতের সিপিএম প্রার্থী প্রশান্ত দেবকে ভোট দেওয়া হয়েছে এই কেন্দ্রে । অন্যদিকে তৃণমূল কর্মী কমল দাসের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও সিপিএমের বিরুদ্ধে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube