।। স্বর্ণালী মান্না ।।
বীরভূম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাটে পরাজিত হল তৃণমূল কংগ্রেস । বীরভূমের রামপুরহাটে এক নম্বর ব্লকের কুশুম্বা গ্রামের তিনটি আসনের মধ্যে দু’টো আসনে জয়লাভ করলেন বিজেপির দুই প্রার্থী । একটি আসনে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ।
জানা গিয়েছে এই পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যাযয়ের পরিবার । এই সংসদে জয়ী হলেন বিজেপি প্রার্থী অর্চনা হাজরা । হারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাথী লেট ।
অপর দিকে এই গ্রামে ৩২ নম্বর বুথেও জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী গঙ্গাধর হাজরা । এই সংসদেও হারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম লেট । তবে ২৯ নম্বর সংসদে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আদিত্য দত্ত ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

