মালদহঃ গণনা কেন্দ্রের কিছুটা দূরে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে ঝরল রক্ত । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহ রতুয়ার চৌধুরী মোড় এলাকায় । সংঘর্ষের ঘটনায় আক্রান্ত হয়েছেন নির্দল প্রার্থী সহ নির্দলের এক সমর্থক । তৃণমূলের দলবল তাদের উপর হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করেছেন তাঁরা ।
রতুয়া হাই মাদ্রাসা বিদ্যালয়ে গননা কেন্দ্র রয়েছে । এই গণনা কেন্দ্রে যাচ্ছিলেন নিজ দলের ১৮৯ নম্বর বুথের প্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিন । সাথে আক্রান্ত হয়েছেন তজিবুর রহমান নামে এক নির্দল সমর্থক । ঘটনায় রক্তাক্ত অবস্থায় পালিয়ে প্রাণে বাঁচেন তাঁরা । দু’জনই বর্তমানে আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । হিংসার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

