গণনাকেন্দ্র ছেড়ে পালালেন বিজেপি প্রার্থী ও এজেন্টরা

আজ মঙ্গলবার চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা । শেষ পর্যন্ত প্রাণ হাতে করে, পুলিশের দেওয়া বাসে চেপে, পুলিশী প্রহরায় বর্ধমান ১ নং ব্লকের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের গণনাকেন্দ্র ছেড়ে পালিয়ে গেলেন বিজেপি প্রার্থী ও এজেন্টরা ।

সকাল থেকেই এই গণনা কেন্দ্রে বিরোধীদের উপর চড়াও হয় তৃণমূল সমর্থকরা । সকাল ৮ টা নাগাদ ভোট গণনা শুরু হতেই একে একে বিরোধীদের গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া শুরু হয় । একই সঙ্গে জানিয়ে তাদেরকে দেওয়া হয় প্রাণনাশের হুমকিও । এরপরই গণনাকেন্দ্র ছাড়তে শুরু করেন বিরোধীরা ।

তাতেও মিটল না সমস্যা । গণনাকেন্দ্রের বাইরে রাস্তায় এসে দাঁড়াতেই বিজেপির এক প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । করা হয় বেধড়ক  মারধর । এরপরই পুলিশী প্রহরায় তাদের বাসে চাপিয়ে পাঠানো হয় বাড়ি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube