শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের গণনা । সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনা সাঁকরাইল সিকম ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হচ্ছে । গণনা কেন্দ্রের প্রবেশপথে সকালে সাময়িক উত্তেজনা তৈরি হয় ।
উত্তেজনার জেরে গেট ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় । গেটে থাকা স্ক্যানার মেশিন ভেঙে যায় । ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে । সাময়িক উত্তেজনা হলেও পুলিশ গোটা পরিস্থিতি আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হয় । পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে বলেই জানা যাচ্ছে ।
সিকম ইঞ্জিনিয়ারিং কলেজের সামনের রাস্তায়, জাতীয় সড়ক এবং সাঁকরাইল স্টেশনের দিকের রাস্তায় নাকা চেকিং চলছে । শুধুমাত্র গণনা কেন্দ্রের পরিচয় পত্র থাকা ব্যক্তিদেরকেই এই রাস্তায় আসতে দেওয়া হচ্ছে বলেই সুত্রের খবর । বাকিদের সিকম ইঞ্জিনিয়ারিং কলেজের রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে । সিকম ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

