মঙ্গলবার ভোট গণনা শুরু হওয়ার আগেই ধুন্ধুধুমার পরিস্থিতি বাঁধল বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রে । সকাল থেকেই তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ আনছিল বিরোধী দলগুলি । অভিযোগ করছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহিরাগতদেরকে ভোট কেন্দ্রের মধ্যে ঢোকানো হয়েছে ।
এই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে কেন্দ্রীয় বাহিনী গণনা কেন্দ্রের ভেতর থেকে বের করে দেয় । সে সময় বহিরাগতদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা । বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিরোধীদল দুই পক্ষ । শুরু হয় তুমুল গন্ডগোল । বাঁশ দিয়ে একে অপরের উপর চড়াও হয় ।
বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ আনা হয়, তৃণমূল কংগ্রেস গণনায় কারচুপি করবার জন্য বহিরাগতদেরকে ভেতরে ঢুকিয়েছে । পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দাবি এই ঘটনায় তাদের দুই কর্মীর মাথা ফেটে গিয়েছে । আহত দুই তৃণমূল কর্মীকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

