দুই অভিনেত্রী রাজনীতিবিদের সম্মুখসমর দেখছে সোনারপুর ৷ আজ মঙ্গলবার ভোট গণনার দিন । এদিন ধুন্ধুমার বাঁধে সোনারপুর মহাবিদ্যালয়ের সামনে ।
সোনারপুর মহাবিদ্যালয়ের সামনে সকাল থেকেই বিরোধী এজেন্ট ও কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে ৷ অভিযোগ পাল্টা অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেত্রী ও অভিনেত্রী শর্বরী মুখার্জী ৷ জমায়েত করে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীদের সাথে নিয়ে ৷
পাল্টা অন্যদিকে জমায়েত করেন অভিনেত্রী তৄণমুল বিধায়ক লাভলী মৈত্র ৷ জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান দেন তিনি ও তৄণমুল কর্মী সমর্থকরা ৷ দু’পক্ষের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রযেছে বিশাল পুলিশ বাহিনী ৷
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

