ভয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূলের প্রার্থী

গণনা কেন্দ্রে ঢুকতে না পেরে কেন্দ্রের সামনে গাছ তলায় বসে কাঁদতে শুরু করলেন তৃণমূলের প্রার্থী ।এমনই ছবি বর্ধমান এক নম্বর ব্লকের গণনা কেন্দ্রের সামনে । ওই প্রার্থীর নাম রাখি দাস ।

কেন্দ্র থেকে তাকে বের করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন । এই গণনা কেন্দ্রেই বিরোধী সমস্ত এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল । তার সাথে বাইরে যেতে বলা হয় তৃণমূলের এই প্রার্থীকে । তিনি প্রথম এই বছর প্রার্থী হয়েছেন । তিনি একজন গৃহবধূ, পরিবারে কাউকে না পেয়ে ভয়ে কান্নায় ভাসলেন মহিলা ।

উপস্থিত মহিলা পুলিশ কর্মীরা তাকে নিয়ে গিয়ে অন্যত্র বসান । গণনা কেন্দ্রে প্রবেশই করতে পারলেন না বলে জানা গিয়েছে সুত্র মারফত । তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube