এগরা, পূর্ব মেদিনীপুরঃ ভোট মিটলেও অশান্তি থামছে না । রবিবার স্ট্রং রুম পাহারা দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কান্ড শুরু হয়ে যায় এগরায় । রাতের অন্ধকারে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ তোলা হয় ।
এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা । অভিযোগ করা হচ্ছে, রাতের অন্ধকারে তৃণমূল কর্মীরা স্ট্রং রুমের মধ্যে যায় । বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয় সেই স্থানে । তৃণমূল স্ট্রং রুমের মধ্যে ঢুকে ব্যালট বাক্সে কারচুপি করছে বলে অভিযোগ তোলা হয় । সেই অভিযোগে রবিবার রাতে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা ।
ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী । পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে বিক্ষোভকারীরা । পুলিশের উপর শুরু হয় ইট বর্ষন । পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ ।ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

