ইটাহারে ফের উদ্ধার হল এক ব্যাগ ভর্তি বোমা । সোমবার ইটাহারে মারনাই গ্রামপঞ্চায়েতের কামারডাঙ্গা গ্রামের কালিমনিলক্ষ্মীপুর প্রাথমিক স্কুলের বুথ থেকে এক কিলোমিটার দূরে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ালো গ্রামবাসীদের মধ্যে ।
এদিন কালিমনিলক্ষীপুর বুথে চলছিল পুননির্বাচন প্রক্রিয়া । তারই মাঝে আম বাগানের মধ্যে ব্যাগ ভর্তি তাজা বোমা কে বা কারা ফেলে গেল তা নিয়ে সন্দিহান গ্রামবাসীরাও । তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় সেই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয় । তবে সেগুলোকে এখনও পর্যন্ত নিস্ক্রিয় না করতে পারায় ব্যাগ বর্তি তাজা বোমাগুলোকে পাহারা দিচ্ছে পুলিশ ।
অন্যদিক এই বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্কিত রয়েছেন গ্রামবাসীরা । তাঁরা জানান শনিবার দিন ওই বুথে দেদার ছাপ্পা ও সন্ত্রাস চলেছিল । যার ফলে তারা ভোট দিতে পারেননি । আজ শান্তিপূর্ণ নির্বাচন চললেও ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হওয়ায় রীতিমত আতঙ্কিত তাঁরা । গ্রামবাসীরা চাইছেন পুনর্নির্বাচনে যাতে কোনো রকম অশান্তি না হয় । তবে আজ কালিমনিলক্ষ্মীপুরে বুথে চলছে কেন্দ্রীয়বাহিনীর কড়া পাহারা । বুথে অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ রয়েছে ওই বুথে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

