ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা!

সোমবার ডোমজুড় থানার অন্তর্গত অঙ্কুরহাটি এলাকায় তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল । শেখ সুলতানা নামে পঞ্চায়েত সমিতির ওই প্রার্থীর বাড়িতে সিপিআইএম কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে ।

সোমবার সকাল ১১ টা নাগাদ এই হামলার ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুর থানার পুলিশ । তৃণমূল প্রার্থীর অভিযোগ সিপিআইএম কর্মী সমর্থকরা আচমকা হামলা করে তাঁর বাড়িতে । বাড়ি, ঘর ও গাড়ি ভেঙে দেয় তাঁরা । এমনকি খুনের হুমকি দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা । এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত প্রার্থীর পরিবার ।

সিপিআই(এম)-এর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে । একই সঙ্গে সিপিআই(এম) নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল । একটি দোকানে দাড়িয়ে দু’জনের মধ্যে বচসার জেরে একই দলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির ঘটনাটি ঘটেছে বলে বামেদের দাবি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube