রবিবার রাতভর এলাকায় বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলল দুষ্কৃতীদের । থানায় খবর দিলেও পুলিশ সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে ।
পুনর্নির্বাচনের আগের রাতে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের দাউদপুর এলাকায় দেখা ফেল এমনই এক ঘটনা । আজ সোমবার যথারীতি এলাকার বুথে পুনরায় ভোট দান প্রক্রিয়া শুরু হলে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পৌঁছয় পুলিশ । রবিবার রাতে বোমাবাজির সময় পুলিশি সাহায্য না পাওয়ায় তাদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা ।
এই বুথে ছাপ্পা ভোট দেওয়া ও ভোটারদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । যে কারণে আজ সোমবার পুনরায় ভোট দান প্রক্রিয়া শুরু করা হয়েছে । কেন্দ্র বাহিনীর কড়া নজরদারির মধ্যেই চলছে ভোটগ্রহণ । রাতে বোমাবাজির সময় পুলিশ না পৌঁছলেও আজ সেখানে পুলিশের গাড়ি গেলে সাধারণ মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

