মালদহে: পঞ্চায়েত নির্বাচনের পর রবিবার গভীর রাতে স্ট্রংরুমে আচমকাই হাজির হন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন । স্ট্রংরুমে মন্ত্রীর হাজির হওয়ায় উত্তেজনা ছড়াল মালদহের মোথাবাড়ি এলাকায় ।
অভিযোগ আনা হয়েছে এদিন রাত ১টা নাগাদ মোথাবাড়ি হাইস্কুলের সামনে হাজির হন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন । এদিন তাঁর সঙ্গে ছিলেন কালিয়াচক- ২ তৃণমূল ব্লক সভাপতি সহ বেশ কয়েকজন । এই ঘটনাকে ঘিরে স্কুলের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে । তৃণমূল নেতাদের গাড়ির পিছু ধাওয়া করেন স্থানীয় লোকজন ও বিরোধী সমর্থকেরা ।
তৃণমূল জেলা পরিষদের প্রার্থীর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ । অভিযোগ উঠছে ভাঙচুর করারও । ব্যালট বাক্স বদলের উদ্দেশ্যে মন্ত্রী স্ট্রংরুমে হাজির হন বলে অভিযোগ তুলেছে কংগ্রেস । পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ জমায়েতকারীদের সরিয়ে দেন । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাবিনা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

