পুনর্নির্বাচন বয়কটের সিদ্ধান্ত আইএসএফ নেতৃত্বের

সোমবার অশোকনগরে পুনর্নির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । পাশাপাশি জানা যাচ্ছে গ্রামছাড়া রয়েছেন আইএসএফ প্রার্থী সহ প্রায় আড়াইশো সমর্থক । এমনটাই দাবি করছে আইএসএফ নেতৃত্ব । এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে পুনর্নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত আইএসএফের ।

অশোকনগরের দীঘরা মালিকবেরিয়া পঞ্চায়েতের সোলেমানপুরে ৭৩ নম্বর বুথে সোমবার সকাল থেকে পুনরায় নির্বাচন হচ্ছে । তবে সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ভোটকেন্দ্রে বিরোধী কোন এজেন্ট নেই । প্রায় আড়াইশো আইএসএফ সমর্থক গ্রামছাড়া রয়েছেন বলে নির্বাচন কমিশনকে রবিবার চিঠি দিয়ে সে কথা জানিয়েছেন ৭৩ নম্বর বুথের আইএসএফের প্রার্থী সেলিমা বিবি ।

প্রার্থী নিজেও সপরিবারে বাড়িতে নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে । এবং তারা এই ভোট বয়কট করছেন বলেও জানিয়েছেন প্রার্থী সেলিমা বিবি । এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে ভোটাররা প্রত্যেকে যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করলে তবেই তারা এই ভোটকে মান্যতা দেবেন বলে জানান আইএসএফ নেতৃত্ব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube