এক একটি ব্যালট বাক্সে এক ভোটারের দু’টো করে ভোট!

এক একটি বাক্সে দু’টো করে ভোট দিয়ে কাগজ ফেলতে দেখা গেল ভোটারকে । সোমবার পুনর্নির্বাচনে এই চিত্র ধরা পড়ল অশোকনগরে ।

অশোকনগরের দিঘরা মালিকবেরিয়া পঞ্চায়েতের সোলেমানপুরে ৭৩ নম্বর বুথে আজ চলছে পুনর্নির্বাচন । ভোটের দিন দেখা যায়, বোমাবাজি করে দুষ্কৃতীরা ব্যালট বাক্স জলে ফেলে দিয়েছে । তাই আজ এই ভোটগ্রহণ কেন্দ্রে শুরু হয় পুনর্নির্বাচন ।

আজ বুথ কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তায় হচ্ছে ভোট গ্রহণ । তবে তার মধ্যেই এক ভোটারকে দেখা গেল ভোট দিয়ে এক একটি ভোট দান বাক্সে দু’টো দু’টো করে ভাঁজ করা কাগজ ঢোকাতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube