অশোকনগরের দীঘরা মালিকবেড়িয়া পঞ্চায়েতের সোলেমানপুরে ৭৩ নম্বর বুথে শনিবার বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে । সুত্র মারফত জানা যাচ্ছে, ধৃত পাঁচজনই আইএসএফ সমর্থক ।
আইএসএফ নেতার দাবি বেছে বেছে তাদের কর্মী-সমর্থকদেরই পুলিশ গ্রেফতার করছে । শনিবার সোলেমানপুরের ওই বুথে বোমাবাজির পাশাপাশি ব্যালট বক্স বুথ থেকে তুলে নিয়ে গিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়া হয় বলেও জানা গিয়েছে ।এই ঘটনায় পুলিশ শতপ্রণোদিত ভাবে মামলা রুজু করে । ঘটনার পরই এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয় ।
রবিবার ধৃতদের তোলা হয় বারাসত আদালতে । এই বুথেই সোমবার পুনরায় নির্বাচন করা হবে বলেও সুত্রের খবর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

