হেমতাবাদের গিয়াসিল গ্রামের বাসিন্দা নারায়ণ সরকারের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে রবিবার হেমতাবাদ থানার বাঙালবাড়ি গ্রামে ১০-এ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয় । গ্রামবাসীদের অভিযোগ, নারায়ণ সরকারকে দুষ্কৃতীরা খুন করে পাট ক্ষেতে ফেলে রেখে গিয়েছে । অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গ্রামবাসীরা সরব হয়েছেন ।
উল্লেখ্য, শনিবার পঞ্চায়েত ভোট দিতে গিয়েছিলেন গিয়াসিলের বাসিন্দা নারায়ণ সরকার । দুপুরে তার থেকে বেশ কিছুটা দূরে ধোয়ারই গ্রামে পাট ক্ষেতের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার হয় । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । পুলিশের দাবি আত্মহত্যা করেই তার মৃত্যু হয়েছে ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । পুলিশ আত্মহত্যা বললেও গ্রামবাসিরা তা মানতে রাজী নন । রাত্রিতে মৃত নারায়ণ সরকারকে দেখতে যান রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী । গ্রামবাসিদের অভিযোগ, নারায়ণ বাবুকে খুন করে দুষ্কৃতীরা পাট ক্ষেতে ফেলে রেখে গিয়েছে । অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার বাঙালবাড়ি মোড়ে ১০-এ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা । অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে ঘটনাস্থলে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

