পঞ্চায়েত নির্বাচনের আগে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মালদাঃ— চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ২৫ টি কার্তুজ সহ দুই জন অস্ত্র কারবারিকে রতুয়া থানার জাননগর এলাকা থেকে গ্রেফতার করল মালদা এসটিএফ । ধৃতদের একজনের নাম লুত্ফল রহমান; তাঁর বাড়ি রতুয়া থানা এলাকায় । এবং অন্য জনের বাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর এলাকায়, তাঁর নাম মহম্মদ শরিফ ।

ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে । কোথা থেকে এত পরিমাণ অস্ত্র ও কার্তুজ আনা হয়েছে এবং সেই সব অস্ত্র কাকে দেওয়া হত সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে এসটিএফ ।

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এত অস্ত্র উদ্ধার হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ আধিকারিকদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube