কোচবিহার: নির্বাচন শেষ কিন্তু রাজনৈতিক হিংসা অব্যাহত কোচবিহারে । তুফানগঞ্জের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ৮/২৫৫ নম্বর বুথে বিজেপি কর্মীর দোকান ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ।
দোকান ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় । বিজেপির সমর্থকরা অভিযোগের সুরে জানিয়েছে, গতকাল নির্বাচনে তৃণমূল কংগ্রেস বুথ দখল করতে গেলে বিজেপি কর্মীরা বাধা দেয় ।
এই ঘটনার পর গতকাল গভীর রাতে তৃণমূলের গুন্ডা বাহিনী এই ঘটনা ঘটায় । তাঁরা তিনজন বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর চালায় এবং দোকানের জিনিসপত্র লুঠ করে নিয়ে যায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

