পুকুর থেকে উদ্ধার ব্যালট বাক্স!

শনিবার হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন । জেলায় জেলায় অশান্তি ছাপ্পা ভোট দেয়ার অভিযোগ উঠে এসেছে সামনে । বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারাণীপুর স্কুলের ২৪১নম্বর বুথের ব্যালট বাক্স উদ্ধার হল পুকুর থেকে ।

শনিবার নির্বাচন শেষ হওয়ার পর ব্যালট বাক্স নিয়ে ভোট কর্মীরা স্ট্রং রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন । সেই সময় কিছু দুষ্কৃতীরা সেগুলো লুট করে পাশের পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে । সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, দুষ্কৃতীরা আরএসপি, বিজেপি আশ্রিত । এমনটাই দাবি করেছেন তৃণমূলের সমর্থকরা ।

যদিও বিরোধীদের দাবি এই বুথে তৃণমূল দেদার ছাপ্পা মেরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, তাই গ্রামের সাধারণ মানুষ এই বুথে আবারও নির্বাচনের দাবিতে ব্যালট বাক্স ছিনতাই করে পুকুরে ফেলে দিয়েছেন । রবিবার সকালে পুকুর থেকে সেই ব্যালট বাক্স উদ্ধার করে তৃণমূল । এই বুথে আবারও নির্বাচন হবে বলে ব্লক প্রশাসন সূত্র জানিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube