নির্বাচনের পরেও জ্বলছে হাসনাবাদ!

ভোট পরবর্তী হিংসা রবিবারও অব্যাহত রইল । উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার অন্তর্গত আমলানি গ্রাম পঞ্চায়েতের আশারিয়া গ্রামের ২৭৪, ২৭৫ নম্বর বুথে সিপিএম ও কংগ্রেসের উপর ভোট পরবর্তী হিংসা অব্যাহত থাকল ৷

ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর রাতে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উপর হঠাৎই তৃণমূল আশ্রিত গুণ্ডাবাহিনীরা হামলা চালায় । রাতের বেলায় চলে বোমাবাজি, বাইকে অগ্নিসংযোগ করা হয় বলে এমনটাই অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা ।

সকালে ঘটনাস্থলে রাস্তার পাশে পুকুরের কানায় একটি ব্যাগের মধ্যে দুটি বোমা পাওয়া যায় । পাশাপাশি আরও দুটি বোমা দেখতে পাওয়া যায় বাইরে, জলে পড়ে আছে । এ ঘটনা এখনও পর্যন্ত আতঙ্কের ছাপ মানুষের চোখে মুখে । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । সন্ত্রাসের বাতাবরণ এখনও যেন থামছে না উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার অন্তর্গত আশাড়িয়া গ্রামে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube