রবিবার জগৎবল্লভপুরে নির্দল প্রার্থীর ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হল । এদিন আগুন লাগানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
রবিবার ভোরে বড়গাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথের নির্দল প্রার্থী শেখ শফিকুল ইসলামের ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় । এই ঘটনায় অভিযোগের তির উঠল সেই শাসকদলের বিরুদ্ধেই । তাদের আরও অভিযোগ, গতকাল রাতে ওই নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালায় শাসকদল আশ্রীত দুষ্কৃতীরা । মহিলাদের গালিগালাজ করারও অভিযোগ উঠেছে । প্রাণের ভয়ে ওই নির্দল প্রার্থীর বাড়ির সদস্যরা জগৎবল্লভপুর থানায় আশ্রয় নেন বলে জানা গিয়েছে ।
আজ ভোরে ওই নির্দল প্রার্থীর ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে । পুড়ে গিয়েছে দুটি বাইক এবং বাড়ির বেশ কিছু আসবাবপত্র । সমস্ত অভিযোগই শাসকদলের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাদের দাবি এটা তাদের অন্তর্কলহের ফল । তাদের পাল্টা অভিযোগ গতকাল ভোট মিটে গেলে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা চালায় ওই নির্দল প্রার্থী এবং তার অনুগামীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

