পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মৃত্যু মিছিল যেন থামতেই চাইছে না । ভোট নিয়ে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হল আরও একজনের । মৃত্যু হয় ৬২ বছর বয়সী আজাহার লস্করের । এই ঘটনা দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর রাধারানীপুরের ।
২৪১ নম্বর বুথের সামনে শনিবার সন্ধ্যায় তৃণমূল ও আরএসপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । সেই সংঘর্ষে গুরুতর জখম হন উভয়পক্ষের অন্তত দশজন । আহতদেরকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই আজাহার লস্করকে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে শনিবার গভীর রাতে মৃত্যু হয় আজাহারের ।
আজাহার সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বলেই দাবি করছে তাঁর পরিবারের সদস্যরা । স্থানীয় সুত্রে খবর নির্বাচনের পর ব্যালট বাক্স লুঠ করার চেষ্টা করছিল আরএসপি । তাতেই বাধা দিতে যান আজাহার সহ অন্যান্য তৃণমূল কর্মীরা । তখনই দু’পক্ষের মধ্যে অশান্তি শুরু হয় ।
অন্যদিকে আরএসপির অভিযোগ তৃণমূল এই বুথে ছাপ্পা মেরেছে, কাউকে ভোট দিতে দেয়নি । মানুষের গনতন্ত্র হরণ করেছে । তাই এলাকার মানুষ প্রতিবাদ করলে তৃণমূল সমর্থকরা এসে হামলা করেন সেখানে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

