রাজ্যে চলছে পঞ্চায়েত ভোট । চারদিকে থেকে উঠে আসছে ছাপ্পা ভোটের ঘটনা । এমন সময় গলসি ১ নম্বর ব্লকের খামারগ্রামে বহিরাগতদের গ্রামে ঢোকা থেকে আটকালেন এক মহিলা । এই বহিরাগতদের বিরুদ্ধে ছাপ্পা ভোট মারতে আসার অভিযোগ তুলছেন গ্রামেরই এক মহিলা সুমিত্রা সিং ।
এদিন জানতে পারা গিয়েছে বহিরাগতরা তিনজনই শাসক দলের সমর্থক । তারা গলসি থানার জাগুলিপাড়া গ্রামের বাসিন্দা । তিনজনই এদিন দুপুর নাগাদ বাইকে করে গলসি ১ নম্বর ব্লকের খামারগ্রামের ১৬০ নম্বর বুথে আসেন ।
এরপরই বহিরাগতদের দেখে মোবাইল হাতে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান ওই মহিলা । তার ভিডিওটি রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় । ঘটনাস্থলে পুলিশ এসে বহিরাগতদের উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

