রাজ্যে চলছে পঞ্চায়েত ভোট । উলুবেড়িয়ার কালীনগর অঞ্চলে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া হল । এই ঘটনায় অভিযোগের তির উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে । উলুবেরিয়া ১ নম্বর ব্লকের কালীনগর অঞ্চলের আলিপুকুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের ৮১ নম্বর বুথের ঘটল এমনই ঘটনা ।
স্থানীয় মানুষের অভিযোগ শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করে ছাপ্পা ভোট দিচ্ছিল । সেই অভিযোগ তুলে ব্যালট বাক্স সহ ব্যালট পেপার পুকুরে ফেলে দেয় গ্রামবাসীরা । পরে পুকুর থেকে উদ্ধার করা হয় ব্যালট বাক্সটি । আপাতত ভোট বন্ধ রয়েছেসেই কেন্দ্রে । ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

