কেশপুরের উচাহারে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায় । সেই সংঘর্ষের জেরে আহত হন তৃনমূলের অঞ্চল সভাপতি সহ দু’পক্ষের মোট তিনজন ।
এর পর দুই কংগ্রেস কর্মীকে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে নিয়ে এলে পুনরায় তাদের উপর চড়াও হয় একদল তৃণমূল কর্মী । হাসপাতাল চত্বরেই ব্যাপক মারামারির ঘটনা ঘটে । এর পর তৃণমূলের অঞ্চল সভাপতি কাজী শাহাদাত সহ দুই কংগ্রেস কর্মীকে মেদিনীপুরে স্থানান্তরিত করা হয় । সংঘর্ষের জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা ।
যদিও কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । প্রসঙ্গত, এই উচাহার অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচন লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী শেখ হসিমুদ্দীন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

