পশ্চিম বর্ধমান: আসানসোলের রানীগঞ্জ ব্লকের চলবলপুর ফ্রী প্রাইমারি স্কুলে ৩১ নম্বর বুথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পৌঁছে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে । এমনকি এই সন্ত্রাসের জেরে উজ্জ্বল আকুড়ে নামে এক সিপিএম প্রার্থীর এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে স্থানীয় সুত্রে ।
এই ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । পাশাপাশি বুথের ভিতরে জানলা দিয়ে ইটও ছোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে । শুধু তাই নয়, বুথের ভিতরে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । ভোট কেন্দ্রে ঢুকে ভোটার লিস্ট ছিঁড়ে ফেলার অভিযোগে চরম উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । উত্তেজনা থামাতে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

