দায়িত্ব থেকে সরতে চান পুলিশ কর্মী, আবেদন জানালেন বিজেপির রাজ্য সভাপতির কাছে!

।। স্বর্ণালী মান্না ।।

রাজ্যে চলছে পঞ্চায়েত নির্বাচন; আর নিরাপত্তার দায়িত্বে কিছু বুথে রয়েছেন রাজ্য পুলিশ । দিকে দিকে চলছে সন্ত্রাস । দক্ষিণ ২৪ দিনাজপুরে রাজ্য পুলিশের এক কর্মী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে নিজের দায়িত্ব থেকে মুক্তি চেয়ে আবেদন জানালেন ।

নির্বাচনকে কেন্দ্র করে বুথে বুথে চলছে দেদার ছাপ্পা । জানা গিয়েছে, দক্ষিণ ২৪ দিনাজপুরে এমনই একটি বুথে চলছিল ছাপ্পা দেওয়ার চেষ্টা । বাধা দেন সেই পুলিশ কর্মী । তিনি জানান, ছাপ্পা ভোটে বাধা দেওয়াতে তাঁকে প্রাণে  মেরে ফেলার হুমকি দিচ্ছে শাসকদলের সমর্থকরা । প্রাণ বাঁচাতেই নিজের দায়িত্ব থেকে সরে দাড়াতে চাইছেন রাজ্য পুলিশের কর্মী কৃষ্ণমোহন ঝাঁ ।

ভীত ও সন্ত্রস্ত কৃষ্ণমোহন দাবি করছেন, এই ঘটনার বিষয়ে তিওনিবতার ঊর্ধ্বতন আধিকারিকদের জানালেও, তাঁকে কিছু জানানো হয়নি । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাস্থলে পৌঁছলে, তাঁর কাছে গোটা ঘটনাটি জানিয়ে নিজের দায়িত্ব থেকে সরে যাওয়ার আর্জি জানান কৃষ্ণমোহন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube