হরিরামপুর থানার বৈরহাট্টার ১১৬ নম্বর বুথে আস্ত ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা । ঘটনায় তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে বাঁধে ব্যাপক সংঘর্ষ । স্থানীয় সুত্রে জানা গিয়েছে ঘটনার জেরে একজনের মাথাও ফেটেছে ।
ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যাওয়ায় অগত্যা বুথে গালে হাত দিয়ে বসে রয়েছেন প্রিসাইডিং অফিসার । সকাল থেকেই হরিরামপুর থানার বৈরহাট্টা বুথে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যাওয়ায় উত্তেজনা ছিল তুঙ্গে । এবার বুথে ঢুকে ব্যালট পেপার তছনছ করে ব্যালট বাক্সই তুলে নিয়ে চলে যাওয়ার ঘটনায় উত্তেজনা আরও তীব্রতর হল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

